শিরোনাম :
শফিকুর–নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান
জনপ্রিয় অনলাইন
- আপডেট সময় : ১১:১০:১৬ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬ ৩৭১ বার পড়া হয়েছে
নির্বাচনী মাঠের প্রতিপক্ষ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি চেয়ারম্যানের প্রেস উইংয়ের দুজন কর্মকর্তা আজ শনিবার প্রথম আলোকে এ খবর নিশ্চিত করেন। তাঁরা বলেন, আগামীকাল সন্ধ্যা সাতটায় তারেক রহমান জামায়াতের আমিরের বাসায় যাবেন। এরপর আটটায় যাবেন নাহিদ ইসলামের বাসায়। জামায়াতের আমির শফিকুর রহমানের বাসা রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায়। নাহিদ ইসলাম থাকেন বেইলি রোডে। তারেক রহমান নির্বাচন–পরবর্তী সৌজন্য বিনিময়ে তাঁদের সঙ্গে দেখা করতে যাবেন বলে সূত্রটি জানায়।
এর আগে আজ তারেক রহমান সংবাদ সম্মেলনে এসে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি আগামী দেশ পরিচালনায় সহযোগিতাও চান।
















