বার্সেলোনা বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী পরিবারের পক্ষ থেকে
কাতালোনিয়া বিএনপির নবগঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রাজ্জাক লিটনকে সংবর্ধনা
- আপডেট সময় : ০৯:৪৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬ ২১ বার পড়া হয়েছে
কাতালোনিয়া বিএনপির নবগঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় আব্দুর রাজ্জাক লিটনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে বার্সেলোনার এল ক্যুরি রেস্টুরেন্টে বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে এক সংবর্ধনা ও শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির সাবেক আহবায়ক নেসার আহমদ এবং সঞ্চালনা করেন স্পেন দক্ষিণ সাবেক যুবদল সহ-সভাপতি মইনুল হাছান সুমন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতালোনিয়া জাতীয়তাবাদী দলের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রাজ্জাক লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী সেনবাগ সরকারী ডিগ্রী কলেজের সাবেক সাহিত্য সম্পাদক নুরুল আমিন নুরু।
আলোচনা সভায় বক্তব্য রাখেনবিল্লাল হোসেন শাকিল সাবেক সাংগঠনিক সম্পাদক স্পেন বিএনপির,শহিদুল ইস সাবেক যুগ্ম সম্পাদক স্পেন বিএনপি, আরিফ সাবেক আহবায়ক ছাত্রদল কোম্পানীগঞ্জ থানা, মুক্তার হোসেন সুহেল সাবেক আহবায়ক ছাত্রদল সেনবাগ থানা, টিপু সুলতান সাবেক আহমায়ক ছাত্রদল রায়পুর থানা,লক্ষীপুর। বক্তারা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তাঁর রাজনৈতিক অবদান স্মরণ করেন এবং মরহুমের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
অনুষ্ঠানের শেষপর্বে নবগঠিত কাতালোনিয়া বিএনপি কমিটির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রাজ্জাক লিটনকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানান উপস্থিত নেতৃবৃন্দ ও অতিথিরা। এ সময় তাঁরা তাঁর সফলতা কামনা করেন এবং প্রবাসে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেন।
সংবর্ধনা অনুষ্ঠানটি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সৌহার্দ্য, ঐক্য ও রাজনৈতিক সম্প্রীতির এক মিলনমেলায় পরিণত হয়।









