মজলিসু দাওয়াতুল হক বার্সেলোনা শাখার ইফতার অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:৩০:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬ ১০৪ বার পড়া হয়েছে
আনহার বিন সাইদ মজলিসু দাওয়াতুল হক বার্সেলোনা’র উদ্যোগে ২ মার্চ ২০২৬ সোমবার বাদ আছর বার্সেলোনা অভিজাত একটি রেষ্টুরেন্টে এক আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। সভাপতি হাফিজ আব্দুল মজিদের সভাপতিত্বে ও মোহাম্মদ বদরুল হক এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়বে আমির মাওলানা আব্দুল কাদির সালেহ ।
এসময় বক্তব্য রাখেন আল-ফোরকান ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিশ্বনাথ আইডিয়াল এসোসিয়েশন বার্সেলোনা স্পেন এর সভাপতি এইচ,এম রায়হান আহমেদ,গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন স্পেন শাখার সভাপতি মোঃ আমিন আলী রফিক,মাওলানা বশির আহমেদ, দারুল আমাল জামে মসজিদের সভাপতি মোহাম্মদ মাসরুর আহমেদ,সাধারণ সম্পাদক মোঃ নোমান আহমেদ, তেলাওয়াত করেন মোঃ এমাদ উদ্দীন। ইসলামি সংগীত পরিচালনা করেন মাওলানা সাংবাদিক আনহার বিন সাইদ। এসময় উপস্থিত ছিলেন মাওলানা নেছার আলম, হাঃ ছালেহ্ আহমদ,মোঃইব্রাহিম, মোঃফখরুল ইসলাম,মোঃশামিম রাজা,মোঃআব্দুল হাফিজ খাঁন, কামাল উদ্দীন খাঁন,মোঃখছরু মিয়া,মোঃছদরুল আলম,মোঃফয়েজ আহমদ,মোঃমরতুজ আলী,প্রমুখ।











