ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিহত হয়েছেন? বার্সেলোনায় বিয়ানীবাজার জনকল্যান এসোসিয়েশন এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মজলিসু দাওয়াতুল হক বার্সেলোনা শাখার ইফতার অনুষ্ঠিত বার্সেলোনায় কুলাউড়া অ্যাসোসিয়েশনের অভিষেক ও ইফতার মাহফিল সম্পন্ন স্পেনে মজুরি বৃদ্ধি, ব্যবসায়ী সংগঠনকে কড়া বার্তা প্রধানমন্ত্রীর কাতালোনিয়া জাতীয়তাবাদী দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ নির্বাচনে জয় পাওয়ায় স্পেন বিএনপির উল্লাস টেকনোক্র্যাটে চমক, অভিজ্ঞদের প্রত্যাবর্তন— নতুন মন্ত্রিসভায় থাকতে পারেন যারা নির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার বিএনপি ৩০ বছর আগে হারানো আসন ফিরে পেল

স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহতদের ২০ মিলিয়ন ইউরো ক্ষতিপূরণ দেবে সরকার

জনপ্রিয় অনলাইন :
  • আপডেট সময় : ০২:৫১:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬ ২০১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহতদের ২০ মিলিয়ন ইউরো ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) তিনি এ ঘোষণা দেন। ১৮ জানুয়ারি কর্ডোবার নিকটবর্তী আদামুজ শহরে ইউরোপের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ৪৫ জন নিহত ও ১৫০ জন আহত হয়।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়, দুর্ঘটনায় নিহত প্রত্যেকের পরিবার আগামী তিন মাসের মধ্যে ২ লাখ ১৬ হাজার ইউরো ক্ষতিপূরণ পাবে। মূলত তিন খাত থেকে তাদের এসব ক্ষতিপূরণ দেওয়া হবে।

সরকারের কর মওকুফ বাবদ সহযোগিতা থেকে নিহত প্রত্যেকের পরিবারকে ৭২ হাজার ইউরো, ইন্স্যুরেন্স থেকে ৭২ হাজার ইউরো এবং বাকি ৭২ হাজার ইউরো প্রদান করা হবে যাত্রীদের বাধ্যতামূলক ভ্রমণ ইন্স্যুরেন্স থেকে।

উল্লেখ্য, স্পেনে একের পর এক ট্রেন দুর্ঘটনায় পরিবহনমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন বিরোধীদল। এর জবাবে পুয়েন্তে বলেন, তিনি শান্ত মেজাজে তার কাজ করে যাচ্ছেন। পাশাপাশি দুর্ঘটনা পরবর্তী সময়ে জনগণ থেকে প্রাপ্ত  সব ধরনের তথ্য আমলে নিয়ে কাজ করছেন বলে জানিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহতদের ২০ মিলিয়ন ইউরো ক্ষতিপূরণ দেবে সরকার

আপডেট সময় : ০২:৫১:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬