বার্সেলোনায় বিয়ানীবাজার জনকল্যান এসোসিয়েশন এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ১১:২০:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬ ১৩৪ বার পড়া হয়েছে
পর্যটন নগরী বার্সেলোনায় প্রবাসী বিয়ানী বাজারবাসীর ঐক্যের সংগঠন ‘বিয়ানীবাজার জনকল্যান এসোসিয়েশন’ ইন স্পেনের ইফতার ও দোয়া মাহফিল অনু্ষ্ঠিত হয়েছে । গতকাল বাংলাদেশীদের দ্বারা পরিচালিত জামে মসজিদ শাহজালাল জামে মসজিদে অনুষ্ঠিত এ ইফতার ও দোয়া মাহফিলে প্রবাসী সাংবাদিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ছাড়াও পাকিস্থানী এবং মারক্কিস মুসল্লী উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা রফিক উদ্দিন, সভাপতি লুৎফুর রহমান সুমন, সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ,সাংগঠনিক সম্পাদক জনি আহমদ,খালেদুর রহমান,ওয়াহিদুর রহমান শিপলু,বাবুল আহমদ,ছালিম আহমদ,শরিফ আহমদ,রাসেল আহমদ,শাপলু চৌধুরী,লালন,আমিন উদ্দিন,বাবুল হোসেন,আব্দু রহিম,সুহেল চোধুরী,শাহিন আহমদ,সিদ্দিকুর রহমান,রাজন আহমদ,মাহদি হাসান নয়ন,মিলু চৌধুরী,আবুল কাসেম সুমন। আগত কয়েক শতাধিক দাওয়াতি ও মুসল্লীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সভাপতি ও সাধারণ সম্পাদক ।
শাহ জালাল জামে মসজিদ বার্সেলোনার ঈমাম হাফিজ ইসমাইল হোসেন ইফতার পূর্ববর্তী ইসলামিক আলোচনায় অংশ গ্রহন করেন। এ সময় বিশ্বমুসলিম উম্মার শান্তি কামনা করে এক বিশেষ মোনাজাত করা হয়।











