তুতিউর রহমান সভাপতি রাসেল খান সাধারণ সম্পাদক
বার্সেলোনায় কুলাউড়া অ্যাসোসিয়েশনের অভিষেক ও ইফতার মাহফিল সম্পন্ন
- আপডেট সময় : ০৬:১০:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
স্পেনের বার্সেলোনায় কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইন কাতালোনিয়ার উদ্যোগে সংগঠনের অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৪ মার্চ বার্সেলোনার একটি স্থানীয় রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে কমিউনিটির বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বার্সেলোনায় নিযুক্ত অনারারি কাউন্সিলর রামন পেদ্রো, সিটি কমিশনার ইভান পেরা,স্হানীয় স্পেন বাংলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ, অ্যাসোসিয়েশনের উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, সংগঠনের সদস্য এবং স্হানীয় সামাজিক,রাজনৈতিক দলের নেতারা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
নবগঠিত কার্যনির্বাহী কমিটির সভাপতি তুতিউর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাসেল খানের পরিচালনায় অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন রেজাউর রহমান রাজা।
অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বক্তব্য রাখেন আফাজ জনি ও আব্দুল আহাদ। বক্তারা প্রবাসে কুলাউড়াবাসীর ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং সামাজিক কর্মকাণ্ড আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে নবগঠিত কার্যনির্বাহী কমিটির ৫৯ সদস্যের নাম উপস্থাপন ও পরিচয় করিয়ে দেন অ্যাসোসিয়েশনের উপদেষ্টা আব্দুল কাদির এবং আবুল কালাম আজাদ।
পরে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতারের আগে দোয়া পরিচালনা করেন শাহ জালাল জামে মসজিদের ইমাম ও খতিব মৌলানা ইসমাইল হোসেন।











