বার্সেলোনায় বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত
- আপডেট সময় : ০৬:৩৫:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬ ১৮৫ বার পড়া হয়েছে
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে স্পেনের বার্সেলোনায় শাহজালাল জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করে কাতালোনিয়া জাতীয়তাবাদী দল ও অঙ্গ সংগঠন । দোয়া মাহফিলে উপস্হিত ছিলেন কাতালোনিয়া বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক মেয়র প্রভাষক ফখরুল ইসলাম,যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জাক লিটন, সদস্য সচিব আজমান আলী, যুগ্ম সদস্য সচিব তুতিউর রহমান,কাতালোনিয়া বিএনপির আবু শাহেন তালুকদার,ফরহাদ মীর রাজন,টুনু মিয়া,ফয়ছল আহমেদ,স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রেদোয়ান আহমেদ, সাজ্জাদ সালু,যুবদল নেতা আব্দুল বাছিত,তুষার আহমদ সহ বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ।
বিশেষ এ দোয়া মাহফিলে উল্লেখ করা হয়, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে উজ্জ্বল নক্ষত্র ছিলেন। বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন, বহুদলীয় রাজনীতি ও সাংবিধানিক শাসনব্যবস্থা সুদৃঢ়করণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। জাতীয়তা ও স্বাধীনতার পক্ষে তাঁর অবদান অনস্বীকার্য। একজন সংগ্রামী নারী হিসেবে রাষ্ট্র পরিচালনায় তাঁর দৃঢ় নেতৃত্ব, সাহসিকতা, আপসহীনতা ও দেশপ্রেম জাতির রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। দেশের যেকোনো রাজনৈতিক সংকটে তিনি ছিলেন সকলের আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক।
বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মসজিদের ঈমাম ও খতিব ঈসমাইল হোসাইন ।









