ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কাতালোনিয়া বিএনপির নবগঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রাজ্জাক লিটনকে সংবর্ধনা কাতালোনিয়া বিএনপির আংশিক কমিটি ঘোষণা বার্সেলোনায় সফররত বাংলা কাগজের চেয়ারম্যান আবুল আজাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিহত হয়েছেন? বার্সেলোনায় বিয়ানীবাজার জনকল্যান এসোসিয়েশন এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মজলিসু দাওয়াতুল হক বার্সেলোনা শাখার ইফতার অনুষ্ঠিত বার্সেলোনায় কুলাউড়া অ্যাসোসিয়েশনের অভিষেক ও ইফতার মাহফিল সম্পন্ন স্পেনে মজুরি বৃদ্ধি, ব্যবসায়ী সংগঠনকে কড়া বার্তা প্রধানমন্ত্রীর কাতালোনিয়া জাতীয়তাবাদী দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ নির্বাচনে জয় পাওয়ায় স্পেন বিএনপির উল্লাস

কাতালোনিয়া জাতীয়তাবাদী দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত

জনপ্রিয় অনলাইন
  • আপডেট সময় : ০৭:৫২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬ ৪৬২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্পেনের বার্সেলোনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন উপলক্ষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিএনপি কাতালোনিয়া ও বিএনপি বার্সেলোনা মহানগর শাখার যৌথ উদ্যোগে ১৬ ফেব্রুয়ারি বার্সেলোনার স্থানীয় এল কুরি রেস্টুরেন্টে এ মাহফিলের আয়োজন করা হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গঠন এবং দেশকে সকল অভ্যন্তরীণ ও বহিঃশত্রুর চক্রান্ত থেকে রক্ষার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা আনহার বিন সাইদ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাতালোনিয়া বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনোয়ার পাশা, যুগ্ম আহ্বায়ক হারুন রশিদ, সাবেক উপদেষ্টা ফয়জুল ইসলাম মাসুক, নেতা খালেদুর রহমান চৌধুরী, বার্সেলোনা মহানগর বিএনপির সভাপতি এইচ এম রায়হান আহমেদ, নেতা শাহজাহান আহমেদ, আইনুল হক তফাদার, রুশন আলী, স্পেন দক্ষিণ যুবদল নেতা সুমন পায়েল, বার্সেলোনা মহানগর বিএনপি নেতা আবু তাহের ও আবুল বাশার, স্পেন দক্ষিণ স্বেচ্ছাসেবক দল নেতা হামিদ রুহেল ও শফি আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু তুহিন, শহিদুল হক, হুসাইন আহমেদ, তারেক আহমেদ, সুমন হুসাইনসহ প্রমুখ।

দোয়া শেষে মিষ্টিমুখের মাধ্যমে উপস্থিত সবাই কাঙ্ক্ষিত বিজয়ের আনন্দ একে অপরের সঙ্গে ভাগাভাগি করেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কাতালোনিয়া জাতীয়তাবাদী দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:৫২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬